নড়াইলে পদ্মা অয়েল কোম্পানির ফিলিং স্টেশন উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা-কালনা সড়কের নড়াইলের চিত্রা সেতুসংলগ্ন মাছিমদিয়া এলাকায় পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের ডিলার সরদার ফিলিং স্টেশনের উদ্বোধন করা হয়েছে।ফিলিং স্টেশনটির উদ্বোধন করেন পদ্মা অয়েল কোম্পানির উপব্যবস্থাপক শেখ আল মামুন।উদ্বোধন অনুষ্ঠানে পৌর মেয়র মো. জুলফিকার আলী মণ্ডল, আওয়ামী লীগের নেতা ফজলুর রহমান জিন্নাহ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা এবং ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী মো. রবিউল সরদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।