নড়াইলের লোহাগড়ায় কৃষি উপকরণ বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নে ৭০ জন কৃষকের মধ্যে ডাল, তেল ও পেঁয়াজের বীজ সংরক্ষণের জন্য ড্রাম ও বালতি বিতরণ করা হয়েছে।স্থানীয় জেলা প্রশাসক মো. জহুরুল হক প্রধান অতিথি হিসেবে সম্প্রতি ইউনিয়নের তেঁতুলবাড়িয়া গ্রামে এক মাঠ দিবস অনুষ্ঠানে কৃষকদের মধ্যে এগুলো বিতরণ করেন।অনুষ্ঠানে লাহুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন লোহাগড়া উপজেলার চেয়ারম্যান এস এম আবদুল হান্নান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিনা মাসুদ উজ্জামান, কৃষি অধিদপ্তরের উপপরিচালক বণিক রামকৃষ্ণ ও মৎস্য বিভাগের উপপরিচালক গোলাম রব্বানী।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা রঘুনাথ কর, কৃষক জিল্লুর রহমান, গোলাম মোস্তফা প্রমুখ।