নয় মাসে রাকাবের ৮৯৪ কোটি টাকার ঋণ বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলতি ২০১২-১৩ অর্থবছরের প্রথম নয় মাসে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) ৮৯৪ কোটি টাকার ঋণ বিতরণ করেছে। এক লাখ ৩৫ হাজার কৃষক ও কৃষি খাতের উদ্যোক্তাদের মধ্যে এই ঋণ বিতরণ করা হয়।এর মধ্যে শস্য উৎপাদনে ৪০৯ কোটি ৯৩ লাখ টাকা, মৎস্য চাষে ১১ কোটি তিন লাখ টাকা, পশুপালনে ৪৮ কোটি ৬৪ লাখ টাকা, কৃষি খামারে চার কোটি ৩৪ লাখ টাকা, কৃষিভিত্তিক শিল্পে ২৩ কোটি ৫৯ লাখ টাকা, এসএমই ব্যবসায় ৪৬ কোটি ৭২ লাখ টাকা, মসলাজাতীয় শস্যের আবাদে তিন কোটি ৮৬ লাখ টাকা, দারিদ্র্যবিমোচনমূলক প্রকল্পে ৩৫ কোটি ৬৩ লাখ টাকা এবং অন্যান্য খাতে ৮০ কোটি ৫৬ লাখ টাকা বিতরণ করা হয়েছে। এ ছাড়া নগদ সহায়তা ২৩৩ কোটি ৪৯ লাখ টাকা। খবর বাসসের।এ প্রসঙ্গে রাকাবের ব্যবস্থাপনা পরিচালক মোফাজ্জেল হোসেন বাসসকে বলেন, চলতি অর্থবছরে এক হাজার ৩০০ কোটি টাকার ঋণ বিতরণের লক্ষ্য রয়েছে।