প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের বাজারে ফরাসি ব্র্যান্ড পঁজো গাড়ির বাজারজাত করবে আনোয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান এজি মোটরস। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে উভয় প্রতিষ্ঠানের মধ্যে এ–সংক্রান্ত চুক্তি হয়েছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এজি মোটরসের ব্যবস্থাপনা পরিচালক হোসেন খালেদ, পঁজোর ইন্ডিয়া অ্যান্ড প্যাসিফিক অঞ্চলের সমন্বয়ক কার্ল বোশে ও ঢাকায় নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত সোফি অবার্ট উপস্থিত ছিলেন। ১৬০ দেশের প্রায় ১০ হাজার বিক্রয়কেন্দ্রে পঁজো ব্র্যান্ডের গাড়ি পাওয়া যায়। গত বছর পর্যন্ত ব্র্যান্ডটির ১৭ লাখ ১০ হাজার গাড়ি বিক্রি হয়েছে।
বিজ্ঞপ্তি