পকেট ইন্টারনেট প্যাক চালু করল বাংলালিংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোবাইল অপারেটর বাংলালিংক ১ থেকে ২০ টাকার মধ্যে কয়েকটি পকেট ইন্টারনেট প্যাক নিয়ে এসেছে। গ্রাহকেরা কে কতটুকু ইন্টারনেট ব্যবহার করতে চান, সে আলোকেই তাঁরা এসব ইন্টারনেট প্যাক কিনতে পারবেন।
বাংলালিংক গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে প্রতিষ্ঠানটি বলেছে, গ্রাহকদের অর্থ সাশ্রয়, বিশেষ করে ছাত্রদের জন্য ইন্টারনেট প্যাকগুলো সাজানো হয়েছে।
এসব ইন্টারনেট প্যাক কিনতে গ্রাহকদের অনেকগুলো ডায়াল কোড মুখস্থ করতে হবে না। তাঁরা কেবল একটি ডায়াল কোডের মাধ্যমে মূল্য উল্লেখ করেই ইন্টারনেট প্যাক ক্রয় করতে পারবেন।
বাংলালিংক পকেট ইন্টারনেট প্যাক কিনতে গ্রাহককে *৫০০০*৬০০# ডায়াল করতে হবে। এরপর প্যাকের মূল্য জানালেই ইন্টারনেট প্যাক চালু হবে।
বাংলালিংকের জ্যেষ্ঠ বিপণন পরিচালক সোলায়মান আলম বলেন, বাংলালিংক গ্রাহকদের জন্য তাদের সামর্থ্য ও সুবিধার সমন্বয় নিশ্চিত করতে চায়। সে অনুযায়ী নতুন এই পকেট ইন্টারনেট প্যাক ছাড়া হয়েছে। ­