পকেটের টাকায় অল্প আয়ের মানুষ ফ্ল্যাট কিনতে পারবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিয়াকত আলী ভূঁইয়া, সহসভাপতি, রিহ্যাব
লিয়াকত আলী ভূঁইয়া, সহসভাপতি, রিহ্যাব

নিজের পকেটের টাকায় স্বল্প ও মধ্য আয়ের মানুষ কোনো দিনই ফ্ল্যাট কিনতে পারবে না। সে জন্যই আমরা দীর্ঘদিন ধরে ২০ হাজার কোটি টাকার তহবিল গঠন করার কথা বলেছি। সেই তহবিল থেকে ৬-৭ শতাংশ সুদহারে ও ২৫-৩০ বছরে পরিশোধযোগ্য গৃহঋণ দিলেই কেবল সাধারণ মানুষের পক্ষে বর্তমানে ফ্ল্যাট কেনা সম্ভব। পৃথিবীর অনেক দেশেই এমন সুযোগ আছে।
নিবন্ধন কর ও ফি বেশি হওয়ার কারণে অনেকেই ফ্ল্যাট বা প্লটের নিবন্ধন করেন না। এতে সরকার ও ক্রেতা উভয় পক্ষেরই সমস্যা। সরকার রাজস্ব কম পায়। অন্যদিকে কোনো ক্রেতা মৃত্যুবরণ করলে মালিকানা নিয়ে জটিলতা হয়। তাই আমরা নিবন্ধন ফি ৭ শতাংশে নামিয়ে আনার দাবি করছি। তা ছাড়া নিবন্ধন ফি কম হলে ফ্ল্যাট ও প্লট বিক্রিকে ঘিরে সেকেন্ডারি বাজার তৈরি হওয়ার সুযোগ আছে। এ জন্য যেসব ফ্ল্যাট ও প্লট প্রথমবার বিক্রয়ের পর পাঁচ বছরের মধ্যে পুনরায় বিক্রি হয় সেটি নিবন্ধনে সাড়ে ৩ শতাংশ হারে কর ও ফি আদায়ের কথা বলছি।
ঢালাওভাবে প্রশ্ন করার সুযোগ থাকার জন্যই অপ্রদর্শিত অর্থ বিনিয়োগে ক্রেতাদের মধ্যে ভীতি কাজ করে। সে জন্য সুবিধাটি খুব একটা কাজে লাগছে না। তাই অপ্রদর্শিত অর্থ বিনিয়োগে প্রশ্ন করার সুযোগটি তুলে দেওয়ার দাবি করেছি আমরা।