পঞ্চগড়ে ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড় জেলা শহরের সরকারি মিলনায়তন চত্বরে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু হয়েছে। এতে ৩০টি স্টলে দেশের বিভিন্ন জায়গার ক্ষুদ্র ও কুটির শিল্পপণ্যের পসরা নিয়ে বসেছেন ব্যবসায়ীরা। মেলাটির আয়োজন করেছে পঞ্চগড় প্রেসক্লাব। সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত গত বৃহস্পতিবার এ মেলার উদ্বোধন করেন। এ সময় সহকারী পুলিশ সুপার কফিল উদ্দিন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি এ রহমান মুকুল প্রমুখ উপস্থিত ছিলেন।