প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড়ে গতকাল শনিবার পাঁচ দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। পঞ্চগড় চেম্বারের কার্যালয়ে কর্মশালাটির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন। এসএমই ফাউন্ডেশনের সহায়তায় উইমেন এন্ট্রাপ্রেনিউর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ওয়েব) পঞ্চগড় শাখা আয়োজিত এই কর্মশালায় ৩৫ জন নারী প্রশিক্ষণ নিচ্ছেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেম্বারের সভাপতি ইকবাল কায়সার, সদর উপজেলার চেয়ারম্যান আনোয়ার সাদাত, উন্নয়ন সংস্থা পরস্পরের নির্বাহী পরিচালক আক্তারুন নাহার এবং ওয়েবের পঞ্চগড় শাখার সভাপতি রীনা পারভীন।