পঞ্চগড়ে পাটের বাম্পার ফলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলতি মৌসুমে পঞ্চগড়ের পাঁচ উপজেলায় পাটের বাম্পার ফলনের আশা করছে কৃষি সম্প্রসারণ বিভাগ (ডিএই)। খবর বাসসের।
ডিএই জানায়, জেলায় সাত হাজার হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা থাকলেও এবার ১০ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। লক্ষ্যমাত্রা পূরণে কৃষি বিভাগ থেকে কৃষকদের বিনা মূল্যে বীজ, সার, কীটনাশক ও অন্য কৃষি সরঞ্জামাদি সরবরাহ করা হয়েছে। কৃষকদের প্রশিক্ষণও দেওয়া হয়। গত সপ্তাহ থেকে কৃষকেরা পাট কাটা শুরু করেছেন।