প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উত্তরবঙ্গের সাত জেলার বেকার যুবকদের কর্মসংস্থানের বিষয়ে পঞ্চগড়ে গত বুধবার এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে পাঁচটি উপজেলার প্রায় ২০০ জন বেকার যুব মহিলা অংশ নেন। শহরের শিংপাড়াস্থ যুব প্রশিক্ষণ কেন্দ্রে কর্মশালাটির উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মীর খুরশিদ আনোয়ার। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহম্মেদ কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মাকসুদা বেগম সিদ্দিকা, যুব উন্নয়ন অধিদপ্তরের প্রকল্প পরিচালক মো. নজরুল ইসলাম ও উপপরিচালক আবুল হোসেন, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি এ রহমান মুকুল, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আফাজ উদ্দীন, জেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোস্তফা কামাল, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আওলাদ হোসেন প্রমুখ বক্তব্য দেন।