পঞ্চগড়ে মূসক ও শুল্ক আইন বিষয়ে সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ে মূল্য সংযোজন কর (মূসক), সম্পূরক ও শুল্ক আইন-২০১২ বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার পঞ্চগড় সরকারি মিলনায়তনে এ আইন সম্পর্কে ব্যবসায়ী ও করদাতাদের উদ্বুদ্ধ করতে জেলার পঞ্চগড় কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ এ সেমিনারের আয়োজন করে।
সহকারী কমিশনার মাজেদুল হকের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট মজিবুর রহমান ও বিশেষ অতিথি ছিলেন পঞ্চগড় শিল্প ও বণিক সমিতির সাবেক সহসভাপতি আবদুল হান্নান শেখ।
সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন যুগ্ম কমিশনার নুরুল হুদা আজাদ। এতে বলা হয়, নতুন আইনের সুবিধা হচ্ছে বাজারমূল্যে পণ্য বিক্রি করা যাবে। ঘরে বসেই অনলাইনে রেজিস্ট্রেশন এবং আয়কর রিটার্ন দাখিল করা যাবে। ভ্যাট সম্পূর্ণ অনলাইননির্ভর। ট্রেজারি চালান দাখিলের ঝামেলা নেই। অনলাইনে ভ্যাট পরিশোধ করা যাবে। বার্ষিক টার্নওভার ৩০ লাখ টাকার নিচে কর দিতে হবে না। ৮০ লাখ টাকার নিচে হলে শতকরা ৩ ভাগ কর প্রদান করতে হবে। এ ছাড়া যেকোনো পরামর্শ ও সাহায্যের জন্য রয়েছে ওয়ান স্টপ সুবিধা।
সেমিনারে জেলার আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি মেহেদী হাসান খান ও সিঅ্যান্ডএফ সমিতির সভাপতি রেজাউল করিম বক্তব্য দেন। দিনব্যাপী সেমিনারে জেলার তিন শতাধিক ব্যবসায়ী উপস্থিত ছিলেন।