পঞ্চগড়ে রাকাবের শাখা উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড় জেলার বোদা উপজেলার বেংহারী বনগ্রাম ইউনিয়নের মানিকপীর গ্রামে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) ৩৭৫তম শাখা উদ্বোধন করা হয়েছে। পঞ্চগড়-২ আসনের সাংসদ নুরুল ইসলাম সুজন প্রধান অতিথি হিসেবে গতকাল বুধবার শাখাটির উদ্বোধন করেন। এ সময় রাকাবের রংপুর জোনের মহাব্যবস্থাপক মো. হাবিবুর রহমান, পঞ্চগড় জোনের ব্যবস্থাপক বীরেন্দ্রনাথ রায়, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।