পঞ্চগড়ে শুরু মাসব্যাপী কুটির ও হস্তিশল্প মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ে মাসব্যাপী হস্ত ও কুটিরিশল্প মেলা শুরু হয়েছে৷ এতে বিভিন্ন ধরনের হস্ত ও কুটিরশিল্প পণ্য নিয়ে প্রায় অর্ধশত স্টল বসেছে৷
মেলাটির আয়োজন করেছে পঞ্চগড় প্রেসক্লাব৷ জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন গত শনিবার শহরের সরকারি মিলনায়তন চত্বরে এই মেলার উদ্বোধন করেন। প্রেসক্লাবের সভাপতি এ রহমান মুকুলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার আবুল কালাম আজাদ, পৌর মেয়র তৌহিদুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত, ভাইস চেয়ারম্যান কামরুন নাহার প্রমুখ উপস্থিত ছিলেন।