পঞ্চগড় চিনিকলে চলতি মৌসুমের আখ রোপণ শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড় চিনিকল চলতি ২০১১-২০১২ মৌসুমে ১০ হাজার একর জমিতে আখ রোপণের কর্মসূচি হাতে নিয়েছে। এ থেকে এক লাখ ২০ হাজার মেট্রিক টন আখ উ ৎ পাদিত হবে বলে কর্তৃপক্ষ আশা করছে। উল্লিখিত পরিমাণ জমিতে আখ চাষের জন্য চিনিকল কর্তৃপক্ষ চাষিদের মধ্যে ১০ কোটি টাকা ঋণ বিতরণের কর্মসূচিও নিয়েছে, যাতে আখচাষিরা সার, বীজ ও কীটনাশক কিনতে ও চাষাবাদের সময় নগদ অর্থের প্রয়োজন মেটাতে পারেন। পঞ্চগড়-১ আসনের সাংসদ মজাহারুল হক প্রধান সম্প্রতি সদর উপজেলার টটুয়াপাড়া গ্রামে আখচাষি আবু তোয়াবুর রহমানের জমিতে আখ রোপণের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় পঞ্চগড় চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক সামসুদ্দীন আহাম্মদ, মহাব্যবস্থাপক শামসুল হক, আশফাকুর রহমান ও হুমায়ূন কবীর, উপমহাব্যবস্থাপক কাজী মাহামুদুল হকসহ কর্মকর্তা, মাঠকর্মী ও আখচাষিরা উপস্থিত ছিলেন।