পঞ্চগড় চিনিকলে ২৪ কোটি টাকার চিনি পড়ে আছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড় চিনিকলে ২৪ কোটি ৩০ লাখ টাকার চিনি অবিক্রীত অবস্থায় পড়ে আছে। এ কারণে রাষ্ট্রীয় মালিকানাধীন এই প্রতিষ্ঠান পাঁচ হাজার আখচাষির প্রায় তিন কোটি টাকার পাওনা ও শ্রমিক-কর্মচারীদের গত ফেব্রুয়ারি মাসের বেতন পরিশোধ করতে পারছে না। এদিকে বারবার ধরনা দিয়েও পাওনা টাকা না পাওয়ায় পঞ্চগড় চিনিকলের প্রায় পাঁচ হাজার দরিদ্র আখচাষি বিপাকে পড়েছেন। তাঁদের অনেকেই প্রয়োজন মেটাতে বাধ্য হয়ে নিজেদের আখ বিক্রির রসিদ বা ডব্লিউআর (যেটি দেখিয়ে চিনিকল থেকে টাকা তোলা হয়) বিক্রি করে দিচ্ছেন।পঞ্চগড় চিনিকল সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে প্রতিষ্ঠানে সাত হাজার ৭৮৩ মেট্রিক টন আখ মাড়াই করে চার হাজার ৪০১ মেট্রিক টন চিনি উৎপাদিত হয়েছে। গত বছরের মজুদ আছে প্রায় ৩০০ মেট্রিক টন চিনি। অথচ ডিলাররা এ পর্যন্ত চিনি উত্তোলন করেছেন মাত্র ২৬৫ মেট্রিক টন।জানা গেছে, বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে উৎপাদিত চিনি টনপ্রতি এক থেকে দুই হাজার টাকা কম দামে বিক্রি হচ্ছে। সে জন্য লোকসানের ভয়ে ডিলাররা সরকারি চিনিকল থেকে চিনি তুলছেন না। আর এ কারণেই সরকারি চিনিকল বাজার হারাতে বসেছে।