পঞ্চগড় চেম্বারের দায়িত্বে প্রশাসক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড় চেম্বারের প্রশাসকের দায়িত্ব নিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শামছুল আজম। চেম্বারের সাবেক সভাপতি ইকবাল কায়সারের কাছ থেকে তিনি গত বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন।
১৫ এপ্রিল অতিরিক্ত জেলা প্রশাসক ২৪ ঘণ্টার মধ্যে দায়িত্ব বুঝিয়ে দিতে সাবেক সভাপতিকে চিঠি দেন। এর পরই তিনি এ দায়িত্ব বুঝে পেলেন। ফলে চেম্বারের দীর্ঘ পাঁচ বছরের অচলাবস্থার অবসান হলো।
শামছুল আজম প্রশাসকের দায়িত্ব নেওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, নিয়ম অনুযায়ী আগামী ১২০ দিনের মধ্যে নির্বাচনের মাধ্যমে পঞ্চগড় চেম্বারের নতুন নেতৃত্বের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে।
জানা গেছে, চেম্বারের ২০০৬-০৮ মেয়াদের নির্বাচিত কমিটির সময় শেষ হওয়ার পর নির্বাচন অনুষ্ঠানকে কেন্দ্র করে জটিলতা তৈরি হয়। এর পরিপ্রেক্ষিতে একপর্যায়ে বাণিজ্য মন্ত্রণালয় পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসককে চেম্বারের প্রশাসক নিয়োগ করে। কিন্তু বিষয়টি হাইকোর্ট ও আপিল বিভাগ পর্যন্ত গড়ায়। শেষ পর্যন্ত আপিল বিভাগ রিট খারিজ করে দেন। এর পরই প্রশাসকের দায়িত্ব নেওয়ার ঘটনাটি ঘটল।