পঞ্চগড় জেলা বিউটি পার্লার সমিতি গঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড় জেলা বিউটি পার্লার মালিকদের এক সভা ও ইফতার সম্মেলন সম্প্রতি শহরের পিয়াসী বিউটি পার্লারে অনুষ্ঠিত হয়।টিভিশিল্পী রাখী ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ইয়াসমিন আনোয়ারকে সভাপতি ও শাহীন আক্তারকে সাধারণ সম্পাদক করে পঞ্চগড় জেলা বিউটি পার্লার অ্যাসোসিয়েশন গঠন করা হয়। সমিতির অন্য সদস্যরা হলেন সহসভাপতি রুমা চৌধুরী, যুগ্ম সম্পাদক জেসমিন আক্তার, কোষাধ্যক্ষ পিংকী, সাংগঠনিক সম্পাদক স্নিগ্ধা খন্দকার।এ ছাড়া রাখী ভৌমিক, আকতারুন নাহার, রীনা পারভীন, জাকিয়া আনোয়ার, ফাতেমা জোহুরা, জ্যোস্না বেগম ও নীলুফার ইয়াসমিনকে নিয়ে একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়। ইয়াসমিন আনোয়ার বলেন, শহরে দিন দিন বিউটি পার্লারের সংখ্যা বাড়ছে। এসব পার্লারে কাজ করে অনেক নারী নতুন আয়ের পথের সন্ধান পেয়েছেন।