পঞ্চগড় জেলার পাঁচ করদাতাকে সম্মাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড় জেলার সর্বোচ্চ ও দীর্ঘমেয়াদি পাঁচজন করদাতাকে সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।জাতীয় আয়কর দিবসে (১৫ সেপ্টেম্বর) স্থানীয় টাউন হলে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁদের সম্মানিত করা হয়। এর মধ্যে জেলার দীর্ঘমেয়াদি করদাতা হিসেবে মো. দেলোয়ার হোসেন ও মো. আনোয়ার হোসেনকে এবং সর্বোচ্চ করদাতা হিসেবে মো. আশরাফুল আলম পাটোয়ারী, মো. শরীফ হোসেন ও মো. মোশারফ হোসেনকে পুরস্কৃত করা হয়।