পঞ্চগড়ে আখচাষিদের ভর্তুকির টাকা প্রদান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড় চিনিকলের দুই হাজার ২৭০ জন আখচাষির মধ্যে ভর্তুকি বাবদ ৯৭ লাখ ২১ হাজার টাকা বিতরণ করা হয়েছে। চিনিকলটির ব্যবস্থাপনা পরিচালক মো. সেলিম উল আলম জানান, কৃষকদের রোপা পদ্ধতিতে নির্দিষ্ট জাতের আখ চাষে উৎসাহিত করতে শর্ত সাপেক্ষে একরপ্রতি দুই হাজার থেকে চার হাজার ৪০০ টাকা পর্যন্ত ভর্তুকি দেওয়া হয়।