পঞ্চগড়ে আরেকটি সমবায় মার্কেট চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ে আরও একটি সমবায় বাজার চালু হয়েছে। যেখানে উত্পাদক ও ভোক্তা উভয় পর্যায়েই ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে বলে উদ্যোক্তারা জানান।সমবায় অধিদপ্তরের উদ্যোগে পঞ্চগড় সমবায় ঋণদান সমিতি এ বাজার চালু করেছে। এর আগে শহরের ধাক্কামারায় একটি সমবায় বাজার চালু করা হয়।শহরের নজরুল পাঠাগারের পাশে গত বৃহস্পতিবার এটির উদ্বোধন করেন পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক আবু বক্কর ছিদ্দিক।পঞ্চগড় পৌরসভার মেয়র তৌহিদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সদর উপজেলার চেয়ারম্যান আবদুল খালেক, জেলা সমবায় কর্মকর্তা তোজাম্মেল হক, উপজেলা সমবায় কর্মকর্তা মামুন কবীর, সাবেক ইউপি চেয়ারম্যান সমে আলী আহাম্মেদ, সমবায়ী মুস্তাফিজুর রহমান ও জাহিদুল ইসলাম বক্তব্য দেন।উদ্যোক্তারা জানান, এই সমবায় বাজারে চাল, ডাল, তেল, চিনি, আটা, ময়দা, সুজি, লবণ, বেকারি পণ্য, শিশুখাদ্য, ইলেকট্রনিক্স সামগ্রী, প্রসাধনী, মাছ, মাংস, শাকসবজিসহ কৃষিজাত পণ্য বাজারমূল্যের চেয়ে কমদামে বিক্রি হবে।