পঞ্চগড়ে এসএমই কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) বিষয়ে পঞ্চগড় জেলা পরিষদ মিলনায়তনে সম্প্রতি এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
পূবালী ব্যাংক এই কর্মশালার আয়োজন করে। এতে ব্যাংকের রংপুর অঞ্চলের উপমহাব্যবস্থাপক পরিমল চন্দ্র দাস, তথ্যপ্রযুক্তি বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ আলী, পঞ্চগড় শাখার ব্যবস্থাপক মো. আহসানুল হক, পঞ্চগড় চেম্বারের সভাপতি ইকবাল কায়সার এবং উদ্যোক্তাদের মধ্যে ইসমাইল হোসেন সরকার ও মোস্তফা জামাল বক্তব্য দেন।