পঞ্চগড়ে করোনার বার্ষিক সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করোনা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উদ্যোগে স্বরাজ ও বেলারুশ ট্রাক্টর মালিক ও ক্রেতাদের বার্ষিক সম্মেলন সম্প্রতি পঞ্চগড় সরকারি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে শতাধিক মালিক, ক্রেতা ও ডিলার যোগ দেন। করোনা ইন্ডাট্রিজ লিমিটেডের মহাব্যবস্থাপক আনিছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) জোনাল ম্যানেজার মো. খোরশেদ আলম। বিশেষ অতিথি ছিলেন পাঞ্জাব ট্রাক্টর লিমিটেডের বিশেষজ্ঞ লক্ষ্মীন্দর শিং ও করোনা ইন্ডাট্রিজের উপমহাব্যবস্থাপক মো. দেলোয়ার হোসেন। সম্মেলনে বক্তারা বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ উত্পাদন বাড়িয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখার লক্ষ্যে স্বরাজ ও বেলারুশ ট্রাক্টর ব্যবহারে কৃষকদের এগিয়ে আসার আহ্বান জানান।