পঞ্চগড়ে খামারিদের সম্পূরক দুগ্ধমূল্যের চেক দেওয়া হয়েছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড়ে সম্প্রতি খামারিদের মধ্যে সম্পূরক দুগ্ধমূল্যের চেক বিতরণ ও বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের সমন্বয় সভা হয়েছে।মিল্ক ইউনিয়নের পঞ্চগড় দুগ্ধ শীতলীকরণ কারখানা চত্বরে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পঞ্চগড়-১ আসনের সাংসদ মো. মজাহারুল হক প্রধান। দুগ্ধ খামারি আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পঞ্চগড় দুগ্ধ কারখানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এস এম রাশেদ ও দুগ্ধ খামারি আবুল হোসেন। ৩৭টি সমবায় সমিতির মাধ্যমে ৯৫২ জন সমবায়ী পঞ্চগড় দুগ্ধ কারখানার কাছে দুধ বিক্রি করেন। তাঁদের প্রতি লিটার দুধে ৩৯ টাকা করে দেওয়া হয়। পাশাপাশি প্রতি লিটারে এক টাকা করে সম্পূরক মূল্য, ৯০ পয়সা কমিশন ও দূরত্ব অনুযায়ী পরিবহন খরচ দেওয়া হচ্ছে।