পঞ্চগড়ে চলতি মৌসুমের আখ রোপণ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড় চিনিকলের আওতাধীন এলাকায় চলতি ২০১২-১৩ মৌসুমের আখ রোপণ শুরু হয়েছে।তেঁতুলিয়ার আখচাষি কাজী মিজানুর রহমানের জমিতে আখ রোপণের মাধ্যমে সম্প্রতি নতুন মৌসুমের আখ রোপণ শুরু হয়। এ কর্মসূচির উদ্বোধন করেন কেন্দ্রীয় আখচাষি সমিতির সাধারণ সম্পাদক ও পঞ্চগড়-১ আসনের সাংসদ মো. মজাহারুল হক প্রধান। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে চিনিকলটির ব্যবস্থাপনা পরিচালক সামসুদ্দিন আহাম্মদ, উপমহাব্যবস্থাপক কাজী মাহামুদুল হক, বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প সংস্থার কর্মকর্তা কুমুত রঞ্জন সরকার, তেঁতুলিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইয়াছিন আলী মণ্ডল, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি এ রহমান মুকুল, জেলা আখচাষি সমিতির সাংগঠনিক সম্পাদক ফজলে করিম বক্তব্য দেন।জানা গেছে, পঞ্চগড় চিনিকলের আওতায় নতুন মৌসুমে ১০ হাজার একর জমিতে আখ চাষ ও এক লাখ ২০ হাজার মেট্রিক টন আখ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ জন্য আখচাষিদের মধ্যে পাঁচ কোটি টাকার ঋণ বিতরণের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে, যাতে কৃষকেরা সার, বীজ ও কীটনাশক কিনতে পারেন। এ ছাড়া আখ চাষের বিপরীতে চাষিদের একরপ্রতি দুই হাজার থেকে চার হাজার টাকা ভর্তুকি দেওয়া হবে।