পঞ্চগড়ে জমেছে ঈদের কেনাকাটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষকের হাতে ফলমূল, সবজি আর ভুট্টা বিক্রির টাকা। সরকারি-বেসরকারি কর্মকর্তাদের হাতেও বেতন-বোনাস। তাই পঞ্চগড়ে পুরোদমে জমে উঠেছে ঈদের কেনাকাটা। বিপণিবিতানগুলোতে ভিড় লেগেই আছে। বিশেষ করে নারী, তরুণ-তরুণী ও শিশুরা সকাল থেকে গভীর রাত পর্যন্ত কেনাকাটা করছে।তৈরি পোশাকের দোকানগুলোতে শিশুদের জন্য এসেছে নানা ধরনের পোশাক। বেশি বিক্রির তালিকায় আছে পাঞ্জাবি, প্যান্ট-শার্ট, থ্রিপিস ও সালোয়ার-কামিজ এবং বাচ্চাদের পোশাক। এ ছাড়া অলংকার, প্রসাধনী এবং জুতাও বেশ বিক্রি হচ্ছে।দোকানিরা জানান, ঈদে যেসব থ্রিপিস বেশি বিক্রি হচ্ছে, তার দাম দুই হাজার থেকে পাঁচ হাজার টাকা।সরকারি চাকুরে স্বপ্না আকতার বলেন, সাধ ও সাধ্যের সমন্বয় করে ঈদের কেনাকাটা করতে হচ্ছে। বাটার শোরুমের ফজলার রহমান জানান, বেচাবিক্রি ভালো। একই রকম কথা জানান অনুপম গার্মেন্টসের দুলাল।