পঞ্চগড়ে ডাচ্-বাংলা ব্যাংকের ১১৯তম শাখা উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড় সদরের তেঁতুলিয়া রোডের আনোয়ার প্লাজায় ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের (ডিবিবিএল) ১১৯তম শাখা উদ্বোধন করা হয়েছে। ডিবিবিএলের অন্যান্য শাখার মতো এটাতেও শুরু থেকেই গ্রাহকদের অত্যাধুনিক অনলাইন ব্যাংকিং-সুবিধা প্রদান করছে।ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. সাইদুল হাসান গতকাল রোববার শাখাটির উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে ব্যাংকের ব্যবস্থাপক আবু হানিফা, পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ইকবাল কায়সার, আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি মেহেদী হাসান খান, ব্যবসায়ী শরীফ হোসেন প্রমুখ বক্তব্য দেন। এ ছাড়া জেলার বিভিন্ন ব্যবসায়ী ও পেশাজীবী সংগঠনের নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।