পঞ্চগড়ে দুগ্ধ খামারিদের সমন্বয় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়নের এক সমন্বয় সভা গত শনিবার অনুষ্ঠিত হয়েছে। একই দিনে দুগ্ধ খামারিদের মধ্যে সম্পূরক দুগ্ধমূল্যের চেক বিতরণ করা হয়।পঞ্চগড় দুগ্ধ কারখানা চত্বরে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন পঞ্চগড়-১ আসনের সাংসদ মজাহারুল হক প্রধান।মিল্ক ইউনিয়নের চেয়ারম্যান হাসিব খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংগঠনের সাবেক ভাইস চেয়ারম্যান এলিজা খান ও সদস্য শেখ আবুল কাশেম, জেলা সমবায় কর্মকর্তা মো. তোজাম্মেল হক, পঞ্চগড় দুগ্ধ কারখানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. এ এস এম রাশেদ ও দুগ্ধখামারি আবুল হোসেন বক্তব্য দেন।পঞ্চগড় দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রের প্রতি লিটার দুধ ৩৯ টাকা দরে কেনা হয়।