পঞ্চগড়ে মাসব্যাপী কৃষি ও শিল্প-বাণিজ্য মেলা শুরু হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ে মাসব্যাপী কৃষি-সংস্কৃতি ও শিল্প-বাণিজ্য মেলা শুরু হয়েছে। স্থানীয় সিরাজুল ইসলাম স্টেডিয়ামে জেলা মুক্তিযোদ্ধা সংসদ এ মেলার আয়োজন করে।পঞ্চগড়-১ আসনের সাংসদ মো. মজাহারুল ইসলাম গত শনিবার সন্ধ্যায় এ মেলার উদ্বোধন করেন। জেলা প্রশাসক বনমালী ভৌমিকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. জমিরউদ্দিন ও পৌর মেয়র মো. তৌহিদুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মেলার আহ্বায়ক মুক্তিযোদ্ধা আবদুল কাদের, সদস্যসচিব মো. সায়খুল ইসলাম, মুক্তিযোদ্ধা জাকির হোসেন, সাংবাদিক শহীদুল ইসলাম, আবু তোয়াবুর রহমান ও শামসুজ্জামান বক্তব্য দেন।মেলা উপলক্ষে স্টেডিয়ামকে নতুনভাবে সাজানো হয়েছে। দেশীয় পণ্যের বিভিন্ন পসরা নিয়ে মেলায় বসেছে শতাধিক স্টল।মাসব্যাপী এ মেলায় যাত্রা, সার্কাস, পুতুলনাচ, জাদু প্রদর্শনী ও চ্যারিটি শোর ব্যবস্থা রয়েছে।