পঞ্চগড়ে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটিরশিল্প মেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড় সরকারি মিলনায়তন মাঠে এখন মাসব্যাপী ক্ষুদ্র ও কুটিরশিল্প মেলা চলছে। পঞ্চগড় যৌথ শ্রমিক ফেডারেশন মেলাটির আয়োজন করেছে।মেলায় পঞ্চগড় ও ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা ৪০টি স্টলে নানা ধরনের ক্ষুদ্র ও কুটিরশিল্প পণ্যের পসরা সাজিয়ে বসেছেন। পঞ্চগড়-১ আসনের সাংসদ মো. মজাহারুল হক প্রধান গত মঙ্গলবার সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্থানীয় পৌর মেয়র তৌহিদুল ইসলাম ও প্রেসক্লাবের সভাপতি এ রহমান মুকুল বক্তব্য দেন।