পঞ্চগড়ে রাকাবের দুটি শাখায় কম্পিউটারায়ন
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) পঞ্চগড় ও ধাক্কামারা শাখায় কম্পিউটারাইজ্ড ব্যাংকিং সেবা কার্যক্রম শুরু হয়েছে।ব্যাংকের রংপুর বিভাগীয় মহাব্যবস্থাপক এস এম শামসুল আলম সম্প্রতি পঞ্চগড় শাখায় আয়োজিত এক অনুষ্ঠানে এই কার্যক্রমের উদ্বোধন করেন। এতে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের জোনাল ব্যবস্থাপক খোরশেদ আলম ও পঞ্চগড় চেম্বারের প্রেসিডেন্ট ইকবাল কায়সার।ব্যাংকের স্থানীয় শাখা ব্যবস্থাপক আবদুর রাজ্জাকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন শাখার ব্যবস্থাপক, সরকারি-বেসরকারি বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।এস এম শামসুল আলম বলেন, এ ব্যবস্থা চালুর ফলে রাকাব আধুনিক ব্যাংকিং ধারায় প্রবেশ করল। এতে গ্রাহকেরা দ্রুততম সময়ে লেনদেন কার্যক্রম সম্পন্ন করাসহ বিভিন্ন সেবা ও তথ্য পাবেন এবং গ্রাহক হয়রানি বন্ধ হবে। এ ছাড়া বিদেশ থেকে পাঠানো অর্থ দ্রুত পাবেন।শিগগিরই পঞ্চগড় জেলায় ব্যাংকের অন্য ১৬টি শাখাতেও একই কার্যক্রম চালু করা হবে বলে এস এম শামসুল উল্লেখ করেন।