পঞ্চগড়ে হস্ত ও কুটির শিল্প মেলা শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড়ে গতকাল মঙ্গলবার থেকে মাসব্যাপী দেশজ, হস্ত ও কুটিরশিল্প মেলা শুরু হয়েছে।রংপুরের বিভাগীয় কমিশনার জসীম উদ্দিন আহমেদ পঞ্চগড় সরকারি মিলনায়তন চত্বরে মাসব্যাপী মেলাটির উদ্বোধন করেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার শাহারিয়ার রহমান এবং পঞ্চগড় পৌরসভার মেয়র তৌহিদুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন মেলা পরিচালনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক বনমালী ভৌমিক।মেলায় ৫০টি স্টলে বিভিন্ন ধরনের হস্ত ও কুটিরশিল্প-সামগ্রী প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে।