পঞ্চগড়ের জেম জুট মিল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড়ের জেম জুট মিল লিমিটেড গতকাল বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।এতে মিলের তিন হাজারেরও বেশি নারী-পুরুষ শ্রমিক বেকার হয়ে পড়েছেন। শ্রমিক অসন্তোষের কারণে মিলটি বন্ধ ঘোষণা করা হয় বলে জানা গেছে।তবে জেম জুট মিল কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, স্থানীয় সন্ত্রাসীদের অবরোধের মুখে তারা মিলটি আবারও বন্ধ করতে বাধ্য হয়েছে। জানা গেছে, সকালের শিফটে শ্রমিকেরা কাজে যোগ দিতে এসে গেটে মিল বন্ধ ঘোষণার নোটিশ দেখতে পান। এতে তাঁরা ক্ষুব্ধ হন। সকাল নয়টার দিকে মিলের একজন কর্মকর্তা বিক্ষুব্ধ শ্রমিকদের হাতে আহত হন। মিল বন্ধের প্রতিবাদে শ্রমিকেরা পঞ্চগড়-ঢাকা জাতীয় মহাসড়ক অবরোধ করেন। এতে শত শত যানবাহন আটকা পড়ে। বিকেলে ঘটনাস্থলে গিয়ে বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সারোয়ার আলমের অনুরোধে শ্রমিকেরা অবরোধ তুলে নেন।