পঞ্চবার্ষিক পরিকল্পনার খসড়া জনসম্মুখে প্রকাশের দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার খসড়া দলিল জনগণের জন্য উন্মুক্ত করার দাবি জানিয়েছেন নাগরিক সংগঠনের জোট গণতান্ত্রিক বাজেট আন্দোলনের নেতারা।গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন গণতান্ত্রিক বাজেট আন্দোলনের স্টিয়ারিং কমিটির সদস্য মুহাম্মদ হিলাল উদ্দিন, মনোয়ার মোস্তফা, প্রদীপ কুমার রায়, পিয়াস করিম, আমানুর রহমান, সায়মা চৌধুরী প্রমুখ।সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, সরকার কতিপয় আমলা ও বিশেষজ্ঞ ব্যক্তির সমন্বয়ে ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার খসড়া প্রণয়ন করেছে। সাধারণ নাগরিকদের মতামত নেওয়ার জন্য এ খসড়া পরিকল্পনা এখনো জনসমক্ষে প্রকাশ করা হয়নি, এমনকি ওয়েবসাইটেও দেওয়া হয়নি। পরিকল্পনা প্রণয়নের পুরো প্রক্রিয়াতেই জনগণ ও জনপ্রতিনিধিদের অন্ধকারে রাখা হয়েছে।