পঞ্চবার্ষিকী পরিকল্পনার খসড়ার ওপর ধারাবাহিক আলোচনা শুরু রোববার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী রোববার থেকে ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা খসড়ার ওপর আলোচনা শুরু হবে। পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলনকক্ষে ধারাবাহিকভাবে মোট ১১টি আলোচনা সভা হবে।প্রথম দিনে যেসব মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হবে সেগুলো হলো কৃষি, মৎস্য, পানিসম্পদ, খাদ্য, শিল্প, যোগাযোগ, ডাক ও টেলিযোগাযোগ এবং পরিকল্পনা মন্ত্রণালয়।যোগাযোগ করা হলে পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদস্য শামসুল আলম প্রথম আলোকে বলেন, ‘আগামী ডিসেম্বরের মধ্যে ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা দলিল চূড়ান্ত করা যাবে বলে আশা করছি। তাই খসড়ার ওপর প্রতিটি মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে।’