প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পটিয়া উপজেলার আশিয়া বাংলাবাজারে গত বুধবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্বোধন করা হয়েছে। এর উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী। এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তফা খায়ের, পাবলিক রিলেশনস ডিভিশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এস এম নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি