পটিয়ায় বর্গাচাষিদের মধ্যে কৃষি ব্যাংকের ঋণ বিতরণ
বাংলাদেশ কৃষি ব্যাংকের চট্টগ্রামের পটিয়া শাখা সম্প্রতি কেলিশহর ইউনিয়নে প্রকাশ্যে ১০০ জন ভূমিহীন ও বর্গাচাষির মধ্যে ১৫ লাখ টাকার কৃষিঋণ বিতরণ করেছে।এ উপলক্ষে কেলিশহর ইউনিয়ন পরিষদ মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কৃষি ব্যাংকের চট্টগ্রাম বিভাগের মহাব্যবস্থাপক সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল হোসেন, ব্যাংকের পটিয়া শাখার ব্যবস্থাপক আবদুল কাদের, কেলিশহর ইউপির চেয়ারম্যান জসিম উদ্দিন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের পটিয়া তথা দক্ষিণ চট্টগ্রামের আঞ্চলিক ব্যবস্থাপক এ এইচ এম জিলানী চৌধুরী। এতে আরও বক্তব্য দেন ব্যাংকের পটিয়া আঞ্চলিক শাখার কর্মকর্তা আহমদ হোসেন, স্থানীয় কো-অপারেটিভ ব্যাংকের সভাপতি কাজল চক্রবর্তী, সাংবাদিক আবদুর রাজ্জাক, আবদুল হাকিম রানা, এস কে এম নূর হোসেন প্রমুখ।