পটুয়াখালীতে এশিয়ার সবচেয়ে বড় বীজ খামার হচ্ছে
এশিয়া মহাদেশের সর্ববৃহৎ বীজ বর্ধন খামার স্থাপনের লক্ষ্যে পটুয়াখালীর দশমিনা উপজেলার চরবাশবাড়িয়া এলাকায় সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু হয়েছে। এশিয়া মহাদেশের মধ্যে সর্ববৃহৎ বীজ বর্ধন খামার স্থাপনে ‘সম্ভাব্যতা যাচাই দল’ শনিবার এলাকাটি পরিদর্শন করে। এ সময় এই দলে ছিলেন পরিকল্পনা কমিশন, আইএমইবি, কৃষি মন্ত্রণালয়, বাংলাদেশ কৃষি উন্নয়ন সংস্থা (বিএডিসি) ও পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সম্ভাব্যতা যাচাই দলের সদস্য পরিকল্পনা কমিশনের যুগ্ম প্রধান আবদুর রাজ্জাক জানান, ঢাকায় যাচাই-বাছাইয়ের প্রতিবেদন জমা দেওয়ার পর এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।সম্ভাব্যতা যাচাই দলে আরও যাঁরা ছিলেন তাঁরা হলেন পরিকল্পনা কমিশনের উপপ্রধান মো. আলতাফ হোসেন, আইএমইডির সহকারী পরিচালক মো. মাজেদুল ইসলাম, কৃষি মন্ত্রণালয়ের পরিকল্পনা বিভাগের সহকারী প্রধান সাইফুর রহমান, বিএডিসির পরিকল্পনা প্রধান মো. জহিরুল ইসলাম চৌধুরী প্রমুখ।