পটুয়াখালীতে মার্কেন্টাইল ব্যাংকের শাখা উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালী জেলা সদরের নতুন বাজারে সম্প্রতি মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ৫৪তম শাখা ও ২৫তম এটিএম বুথ খোলা হয়েছে।এই শাখা ও এটিএম বুথটির উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান সাংসদ মো. আব্দুল জলিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান মো. আনোয়ারুল হক, নিরীক্ষা কমিটির চেয়ারম্যান মোরশেদ আলম, পরিচালকব এ এস এম ফিরোজ আলম, মো. সেলিম ও এ কে এম সাহিদ রেজা এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী দেওয়ান মুজিবুর রহমান ও উপব্যবস্থাপনা পরিচালক মণীন্দ্র কুমার নাথ।এ ছাড়া পটুয়াখালী পৌরসভার মেয়র মোস্তাক আহমেদ, সদর উপজেলা চেয়ারম্যান সুলতান আহমেদ মৃধা, পটুয়াখালী শিল্প ও বণিক সমিতির সভাপতি শফিকুর রহমান এবং ব্যাংকের পটুয়াখালী শাখার ব্যবস্থাপক কাজী সোহেল অনুষ্ঠানে বক্তব্য দেন।আব্দুল জলিল বলেন, দক্ষিণাঞ্চলের অন্যতম প্রধান শহর পটুয়াখালীর বাণিজ্যিক গুরুত্ব অনুধাবন করে আধুনিক ব্যাংকিং সেবা দিতে মার্কেন্টাইল ব্যাংক এখানে শাখা খুলেছে। বিজ্ঞপ্তি।