পটুয়াখালীতে রূপালী ব্যাংক অনলাইন ব্যাংকিং সেবা দেবে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রূপালী ব্যাংকের পটুয়াখালী জেলার প্রতিটি শাখাকে স্বল্পসময়ের মধ্যে কম্পিউটারাইজড ও অনলাইন ব্যাংকিং সেবার আওতায় আনা হবে।ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম ফরিদউদ্দিন গতকাল মঙ্গলবার পটুয়াখালীর শাখাগুলোর ব্যবস্থাপকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ তথ্য জানান। ব্যাংকের পটুয়াখালীর আঞ্চলিক কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে তিনি এই অঞ্চলে রূপালী ব্যাংকের আরও পাঁচটি নতুন শাখা খোলার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।