পটুয়াখালীতে ১৩২ জনকে টিআইএন সনদ প্রদান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীতে ১৩২ জন নতুন করদাতাকে টিআইএন সনদ দেওয়া হয়েছে। এ উপলক্ষে গত মঙ্গলবার স্থানীয় শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল অঞ্চলের করকমিশনার রাধেশ্যাম রায়। তিনি নতুন করদাতাদের মধ্যে সনদপত্র বিতরণ করেন। পটুয়াখালী সার্কেলের উপকরকমিশনার মো. সামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বরিশাল অঞ্চলের যুগ্ম করকমিশনার মাহাবুবুর রহমান, পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জি ও চেম্বার অব কমার্সের সদস্য বাদল সিকদার।