পণ্য পরিবহনে ঝক্কি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চরের সড়কগুলো খুবই সরু হওয়ায় উৎপাদিত পণ্য ট্রাকে করে কারখানা থেকে পুরান ঢাকা আনা প্রায় দুঃসাধ্য। তাই ভরসা ভ্যানগাড়ি। অনেকে আবার ঝক্কি নিয়ে নৌপথে পণ্য সরবরাহ করেন।
পুরান ঢাকায় দীর্ঘদিন ধরে ব্যবসা করেন ঢাকা চেম্বারের পরিচালক আবদুস সালাম। তিনি বলেন, ‘কামরাঙ্গীর চরসহ পুরান ঢাকার সব রাস্তাঘাট চওড়া করার জন্য সরকারের এমন কোনো পর্যায় নেই, যেখানে আমরা যাইনি। কিন্তু সবাই আশ্বাস দিলেও বাস্তবায়ন হয়নি।’