পণ্য পরীক্ষার দক্ষতা দেখতে ল্যাবরেটরি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) আওতাধীন ডেজিগনেটেড রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস (ডিআরআইসিএম) সম্প্রতি ঢাকায় একটি প্রফেশিয়েন্সি টেস্টিং ল্যাবরেটরি চালু করেছে। ল্যাবটির উদ্বোধনী অনুষ্ঠানে বলা হয়েছে, দেশের ল্যাবরেটরিগুলোতে বিভিন্ন পণ্যের যে পরীক্ষা হয়, তা কতটা সঠিক সেটিই এখানে পরীক্ষা করে দেখা হবে। বিসিএসআইআরের মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সাংসদ শেখ ফজলে নূর তাপস প্রধান অতিথি এবং বিজ্ঞান ও প্রযুক্তিসচিব সিরাজুল হক খান বিশেষ অতিথি ছিলেন। বিসিএসআইআরের চেয়ারম্যান নজরুল ইসলামের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিআরআইসিএমের জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মালা খান।
বিজ্ঞপ্তি