প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে প্রায় এক হাজার পথশিশুর মাঝে জাকাত বিতরণ করেছে এক্সিম ব্যাংক। গত মঙ্গলবার রাজধানীর গুলশানের ইমানুয়েল ব্যাংকুয়েট হলে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ম. মাহফুজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হায়দার আলী মিয়া। উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এম সিরাজুল ইসলাম, সিরাজুল হক মিয়া প্রমুখ। বিজ্ঞপ্তি।