পদত্যাগ করলেন ইউটিউবের অন্যতম প্রতিষ্ঠাতা হারলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনপ্রিয় ভিডিও বিনিময় ওয়েবসাইট ইউটিউবের অন্যতম প্রতিষ্ঠাতা শাদ হারলি সাইটের প্রধান নির্বাহীর পদ থেকে পদত্যাগ করেছেন।সম্পূর্ণ ব্যক্তি উদ্যোগে ইউটিউব প্রতিষ্ঠিত হলেও ২০০৬ সালে গুগল সাইটটি প্রায় ১৬৫ কোটি ডলারের বিনিময়ে কিনে নেয়। এরপর থেকেই গুগল এই সাইটটির সম্পূর্ণ নিয়ন্ত্রণ গ্রহণ করে।পদত্যাগের প্রাক্কালে এক বিবৃতিতে হারলি বলেন, ‘গুগলের কর্মকর্তারাই গত দুই বছর ধরে ইউটিউবের প্রতিদিনের কার্যক্রম নিয়ন্ত্রণ করে আসছে। এখানে আমি এক-অর্থে শুধু একজন উপদেষ্টা হিসেবেই কাজ করেছি।’ তিনি আরও বলেন, ‘প্রধান নির্বাহীর পদ থেকে পদত্যাগ করে আমি ইউটিউবের একজন উপদেষ্টা হিসেবে কাজ করতে চাই।’২০০৫ সালে শাদ হারলি স্টিভ চেন ও জাওয়াদ করিম মিলে এ জনপ্রিয় ভিডিও বিনিময় ওয়েবসাইটটি তৈরি করেন। স্টিভ চেন ও জাওয়াদ করিম ইতিমধ্যেই ইউটিউব থেকে সরে দাঁড়িয়েছেন।গুগলের একজন কর্মকর্তাকে এই সাইটের প্রধান নির্বাহী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।—বিবিসি