পদত্যাগের সিদ্ধান্ত পাল্টালেন ডিএসইর সিইও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে পদত্যাগের সিদ্ধান্ত পরিবর্তন করলেন প্রধানপুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধাননির্বাহী কর্মকর্তা (সিইও) মোশাররফ এম হোসেন।আজ বুধবার তিনি এ সিদ্ধান্ত নেন।ডিএসইর সভাপতি ও পরিচালনা পর্ষদের কয়েকজন সদস্যের সঙ্গে চলতে থাকা মতবিরোধ মীমাংসা হওয়ায় তিনি পদত্যাগের সিদ্ধান্ত পরিবর্তন করেছেন বলে জানা গেছে।এ ব্যাপারে মোশাররফ এম হোসেনের সঙ্গে যোগাযোগকরা হলে তিনি প্রথম আলো ডটকমকে বলেন, ‘বেশ কিছুসমস্যার কারণে কাল বৃহস্পতিবার পদত্যাগ করব বলে সিদ্ধান্ত নিয়েছিলাম। ওই সমস্যাগুলো সমাধান হওয়ায়আমি আর পদত্যাগ করছি না।’ডিএসই সূত্রে জানা যায়, ডিএসইর সাবেক সিইওসতীপতি মৈত্র পদত্যাগ করার পর মোশাররফ এম হোসেনকে সিইও হিসেবে নিয়োগ দেওয়া হয়। এ বছরের ১ জানুয়ারি তিনি ডিএসইতে যোগ দেন।এদিকে সিইও যোগ দেওয়ার ছয় মাস পার হতে না হতেইডিএসইর বর্তমান সভাপতি রকিবুর রহমান ও পরিচালনাপর্ষদের সঙ্গে বেশ কিছু দিন ধরে তিনি মতবিরোধে জড়িয়েপড়েন। এর জের ধরে স্বাধীনভাবে কাজ করতে না পারায়পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন মোশাররফ এম হোসেন।