পদ্মা অয়েলকে এসইসির শোকজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি খাতের প্রতিষ্ঠান পদ্মা অয়েল কোম্পানি, প্রতিষ্ঠানটির পরিচালকদের, ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিবকে শোকজ ও শুনানির নোটিশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।আজ বৃহস্পতিবার ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, প্রতিষ্ঠানটি গত বছরের ৩০ জুন শেষ হওয়া অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী এসইসিতে জমা না দেওয়ায় এই নোটিশ দেওয়া হয়েছে।