পদ্মা ইসলামী লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সম্প্রতি পদ্মা ইসলামী লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ডের নিবন্ধন অনুমোদন করেছে।পদ্মা ইসলামী লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড একটি মেয়াদি ফান্ড, যার স্পন্সর হলো পদ্মা ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিমিটেড। ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক হচ্ছে ন্যাশনাল অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড। এ ছাড়া ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) এবং ব্র্যাক ব্যাংক লিমিটেড যথাক্রমে এই ফান্ডের ট্রাস্টি ও কাস্টডিয়ান হিসেবে দায়িত্ব পালন করবে।পদ্মা ইসলামী লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ডের আকার ১০০ কোটি টাকা।ফান্ডটির প্রতি মার্কেট লটে থাকছে ৫০০টি শেয়ার, যেখানে প্রতিটি শেয়ার ইউনিটের মূল্যমান ধরা হয়েছে ১০ টাকা। এতে প্রতি মার্কেট লটের মোট মূল্যমান দাঁড়াবে পাঁচ হাজার টাকা।সম্পদ ব্যবস্থাপক হিসেবে ন্যাশনাল অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড শিগগিরই এই ফান্ডের বিনিয়োগ ও প্লেসমেন্ট কার্যক্রম শুরু করবে। বিজ্ঞপ্তি।