পদ্মা ব্যাংকের প্রগতি সরণি শাখার উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সব ধরনের আধুনিক ব্যাংকিং সুবিধাসংবলিত পদ্মা ব্যাংকের ৫৮তম শাখা রাজধানীর মধ্য বাড্ডার প্রগতি সরণিতে উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার পদ্মা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) ফয়সাল আহসান চৌধুরী আনুষ্ঠানিকভাবে শাখাটির উদ্বোধন করেন। ব্যাংকের বিজনেস হেড জাবেদ আমিন, মানবসম্পদ বিভাগের প্রধান এসইভিপি মো. আহসান উল্লাহ খান, প্রধান আর্থিক কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, হেড অব ব্রাঞ্চ সাব্বির মোহাম্মদ সায়েমসহ বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি