পদ্মা সেতুতে ব্যবহৃত হবে ক্রাউন সিমেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা সেতুর নির্মাণকাজে ব্যবহৃত হবে ক্রাউন সিমেন্ট। এ জন্য সেতুর নির্মাণকাজে নিযুক্ত চীনা প্রতিষ্ঠান সিনোহাইড্রো করপোরেশনের সঙ্গে সম্প্রতি একটি চুক্তি হয়েছে। পদ্মা বহুমুখী সেতুর প্রকল্প অফিসে এ চুক্তি স্বাক্ষরিত হয়। ক্রাউন সিমেন্টের পক্ষে প্রতিষ্ঠানটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলমগীর কবির ও সিনোহাইড্রো করপোরেশনের প্রকল্প ব্যবস্থাপক কিউ ইয়ান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ক্রাউন সিমেন্টের পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান মোল্লা, উপদেষ্টা এ মজিদ চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি