পদ্মা সেতুর কাজ ২০১৮ সালের মধ্যে শেষ হবে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পদ্মা বহুমুখী সেতুর নির্মাণকাজ ২০১৮ সালের মধ্যে শেষ হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, ‘নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর নির্মাণকাজ অনেক দূর এগিয়েছে।’ তিনি আশা প্রকাশ করেন, আগামী ২০১৮ সালে এই সেতু দিয়ে যানবাহন চলাচল শুরু হবে।
মন্ত্রী পদ্মা সেতুর ওপর বিশেষ গুরুত্ব দিয়ে ২০১৫-১৬ অর্থবছরে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে ১৬ হাজার ৮৬৪ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেন।
সেতু বিভাগে ৮ হাজার ৯৫৩ কোটি টাকা এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে ৭ হাজার ৯১১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
মন্ত্রী জাতীয় সংসদকে জানান, প্রমত্ত পদ্মার দুই তীরে ব্যাপক কাজ শুরু হওয়ায় ওই অঞ্চলের মানুষের জীবনে নতুন কর্মচাঞ্চল্য শুরু হয়েছে।